ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

  • আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 2
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার কালিয়াকৈরে মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হয়।

আজ বুধবার ভোরে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোডঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ট্রাক চালক সিরাজুল ইসলাম (৪০) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।

কোনাবাড়ি হাইওয়ে পুলিশের এসআই শফিক জানান, ভোরে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে ভোর সাড়ে চারটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় চালক ট্রাকের ভিতরে আটকা পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক সিরাজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বাসস’কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের বিষয়টি জানানো হয়েছে। স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬