ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ নিয়ে উভয় সংকট ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর উপকারিতা ও পুষ্টিগুণ ধুনটে আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা, লক্ষ্যমাত্রা বৃদ্ধি জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৯ হাজার আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী জাপান সফরে ৮ চুক্তি সইয়ের লক্ষ্য প্রধানমন্ত্রীর মামলা করে দেন, নিজেই জেলে যাবো: নাহিদকে ইশরাক হোসেন সৌদির অনুমতি মিললেই রিয়াদে ফ্লাইট চালু: বিমানমন্ত্রী ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতায় কঠোর অবস্থানে আইনমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে মা-মেয়েসহ নিহত ৪

  • আপডেট সময় : ০১:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / 212
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বশির আল মামুন, চট্টগ্রাম: চট্টগ্রামে ভারী বর্ষণে পাহাড় ও দেয়াল ধসে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে নগররী আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি ও পাঁচলাইশ থানার রহমান নগরে পৃথক এ ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় বাসিন্দা একই পরিবারের মা নূর জাহান (৪৬), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও নুর জাহানের মা বিবি জোহরা (৭১)। তাদের বাড়ি লক্ষীপুর জেলায়। এ ছাড়া একই সময়ে নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পৃথক দেয়াল ধসের ঘটনায় নিহত হয়েছেন ওই এলাকার বাসিন্দা গাইবান্ধার লাল মিয়ার ছেলে নূরুল আলম নান্টু (৩২)।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, গত শনিবার রাতে নগরে একই সময়ে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে ফিরোজশাহ কলোনীর বরিশাল  ঘোনায় পাহাড় ধসে একই পরিবারের মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ইউনিটের দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রাত পৌনে দুইটার দিকে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তালেব বলেন, হিলভিউ আবাসিকের রহমান নগর প্রান্তে পাহাড়ের ঢালে থাকা একটি দেয়াল ধসে নিচে বস্তির ওপর গিয়ে পড়েছে। এতে নান্টু নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দেয়াল ধসে পড়ার খবরে হুড়োহুড়িতে পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মিঠু চৌধুরী বলেন, কয়েকদিনের বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে গিয়েছিল। রাতে ভারী বৃষ্টিপাতের সময় রহমান নগরের একটি বস্তির কয়েকটি ঘরের ওপর পাশের হিলভিউ আবাসিকের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় দেয়ালের নিচে চাপা পড়েন তারা।

এদিকে পাহাড় ধসে নিহতদের পরিবারে সকালে গিয়ে দেখাগেছে স্বজনদের মাঝে চলছে কান্নার রুল। শোকের মাতম। তাদের পরিবার পরিজনের আহজারিতে আকাশ বাতাস ভারী হয়ে আসছে। নিহত ফয়েজুন্নেছার এক আত্বীয় কান্না জড়িত কন্ঠে বলেন অভাব অনটনের কারনে লক্ষীপর থেকে অনেক দিন আগে তারা চট্টগ্রামের এসে ফিরোজশাহ কলোনীর পাহাড়ের ঢালে ঠাই নিয়েছে। এখন পাহাড় ধসের ঘটনায় পরিবারের সবাইকে হারিয়েছি। একই ভাবে রহমান নগর এলাকায় নিহত নুরুল আলমের বাড়িতে চলছে আহাজারি। পিতা লালমিয়া ছেলে হারানোর শোকে বকরুদ্ধ। বলতে পারছেনা কিছুই।

এদিকে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মানবকন্ঠকে জানিয়েছেন, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফোরকান এলাহি অনুপম।

তিনি বলেন, রহমান নগর এলাকায় নিহত নান্টুর মরদেহ চমেক হাসপাতাল থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ফিরোজ শাহ এলাকায় নিহত ৩ জনের মরদেহ ঘটনাস্থল থেকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে মা-মেয়েসহ নিহত ৪

আপডেট সময় : ০১:২৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮