ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

জনশক্তি রফতানির বিষয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে : মন্ত্রী

  • আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির জন্য ক্রোয়েশিয়া ও সার্বিয়াসহ ইউরোপের কয়েকটি দেশের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বিওইএসএল) মাধ্যমে রোমানিয়া যাওয়ার উদ্দেশ্যে ১০২ জনের মধ্যে ৩০ জন কর্মীর বিদায় উপলক্ষে সোমবার রাজধানীতে তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় শ্রমবাজার এবং ইউরোপে শ্রম অভিবাসনের হার প্রতিনিয়ত বাড়ছে।

তিনি বলেন, বিওইএসএলের মাধ্যমে রোমানিয়াসহ ইউরোপের অন্যান্য দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া অব্যাহত থাকবে।

মন্ত্রী বিদেশ যেতে ইচ্ছুক শ্রমিকদের দেশের প্রতি দায়িত্বশীল হয়ে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি মনোযোগ দিয়ে দেশের সুনাম বৃদ্ধির আহ্বান জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুস সালেহীন এবং মন্ত্রণালয়, বিওইএসএল এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জনশক্তি রফতানির বিষয়ে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সাথে চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে : মন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২