ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্য বিয়ে রোধে সভা ভারতের সহকারী কোচের দায়িত্ব ছাড়লেন ডেসকাটে সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ফ্রান্স-স্পেনে দাবানল নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা দমকল কর্মীদের সাতক্ষীরার আ. লীগ নেতা নজরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ চার স্তরে হবে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা, নীতিমালা প্রকাশ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্য বিয়ে রোধে সভা

  • আপডেট সময় : ১১:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলায় কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে দূরীকরণের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিয়ে প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিয়ে রোধে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্য বিয়ে রোধে সভা

আপডেট সময় : ১১:২৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬