ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

ঝিনাইদহে“পাখির জন্য অভয়াশ্রম গড়ি,পরিবেশ রক্ষা করি” উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা!

  • আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
“পাখির জন্য অভয়াশ্রম গড়ি, পরিবেশ রক্ষা করি” এ শ্লোগানকে সামনে রেখে পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার ডা: কানিজ হোসেন জাহান, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোহাম্মদ আকরামুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: সেলিম আজাদ খানসহ অন্যান্যরা। সে সময় বক্তারা, পরিবেশ রক্ষায় পাখি সংরক্ষণের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে বিভিন্ন স্থানে পাখির অভয়াশ্রম গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে“পাখির জন্য অভয়াশ্রম গড়ি,পরিবেশ রক্ষা করি” উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা!

আপডেট সময় : ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭