ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবীতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদাণ !

  • আপডেট সময় : ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার ১১ টায় শহরের পায়রাচত্বরে এ কর্মসূচীর আয়োজন করে নাগরিক কমিটি। ঘন্টব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন-ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঝিনাইদহ পৌর সভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নাগরিক কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, নন্দ দুলাল সাহা, ডা: হাসানুজ্জামান, অধ্যক্ষ সুব্রত মল্লিক, মানবাধিকার কর্মী শরিফা খাতুন, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন।

বৃটিশ আমলে ঝিনাইদহে রেল লাইন চালু ছিল। ভারত বিভাগের পর স্বার্থান্বেষী মহলের কারণে তা বন্ধ হয়ে যায়। যে কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা স্থাপনে ঝিনাইদহ পিছিয়ে পড়েছে। ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি এই রেললাইন।

২০ লাখ মানুষের এই জেলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পদ্মাসেতুর রেল লাইনের সঙ্গে ঝিনাইদহকে যুক্ত করে যশোর থেকে ঝিনাইদহ হয়ে মাগুরা পর্যন্ত রেল লাইনের দাবি জেলাবাসীর।

সে সময় বক্তারা, ঝিনাইদহ জেলাকে অর্থনৈতিক ভাবে উন্নয়নের জন্য যশোর থেকে ঝিনাইদহ হয়ে পদ্মাসেতু পর্যন্ত রেল লাইন স্থাপনের দাবী জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে রেল লাইন স্থাপনের দাবীতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদাণ !

আপডেট সময় : ০৮:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭