ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

  • আপডেট সময় : ১২:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

আলম বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূত সিয়ামকে আমন্ত্রণ জানানো হয়েছে।

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কোনও অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না জানতে চাইলে আলম স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি মিশন প্রধানদের মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করার রীতি রয়েছে।

তিনি বলেন, এ বছরও সেই ঐতিহ্য ধরে রাখা হচ্ছে। আমরা যে আমন্ত্রণপত্র পেয়েছি তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে বিদেশি মিশনপ্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত

আপডেট সময় : ১২:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫