ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

ডলার লেনদেনের জন্য ২৩ ব্যাংক চায় ৬৬৬ শাখা

  • আপডেট সময় : ১১:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 302
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য ৬৬৬টি অথরাইজড ডিলার (এডি) শাখার আবেদন করেছে ২৩টি বাণিজ্যিক ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোন এলাকার কোন শাখায় বৈদেশিক মুদ্রার লেনদেন সেবা চালু করা যায়, এর একটি তালিকা ব্যাংকগুলোর কাছে চাওয়া হয়। নতুন এডি শাখা নেয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল ১৭ আগস্ট পর্যন্ত। সেই নির্দেশনার ভিত্তিতে ২৩টি ব্যাংক ৬৬৬টি নতুন এডি শাখার জন্য আবেদন করেছে।’

সংকট কাটাতে শাখায় শাখায় ডলার বেচাকেনা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নেয়া উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকগুলো এই আবেদন করে।

মূলত, বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের এডি শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচনার অনুমতি রয়েছে। ডলার সংকট মোকাবিলা ও মানি চেঞ্জারের দৌরাত্ম্য কমাতে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী, বৈদেশিক মুদ্রার বিনিময় সেবার পরিধি বাড়াতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র জানায়, ডলার বেচাকেনার জন্য শুধুমাত্র ২০০ অনুমোদিত ডিলার বা এডি শাখা ও ২৩৫টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের অনুমতি রয়েছে।

জানা গেছে, ডলার বেচাকেনার জন্য সারা দেশে এডি শাখার সংখ্যা খুব একটা নেই। রাজধানী ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরেই বেশিরভাগ এডি শাখার অবস্থান। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি পর্যটকসহ সাধারণ গ্রাহকদের।

মানি চেঞ্জারগুলোর ওপর নগদ ডলার বেচাকেনার নির্ভরতা কমাতে ব্যাংকের এডি শাখার বাইরে অন্যান্য শাখায়ও নগদ ডলারসহ অন্য বৈদেশিক মুদ্রা কেনাবেচার সেবা চালু করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিকভাবে শাখাগুলোতে একটি ডেস্কের মাধ্যমেই এ সেবা চালুর অনুমোদন দেয়া হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডলার লেনদেনের জন্য ২৩ ব্যাংক চায় ৬৬৬ শাখা

আপডেট সময় : ১১:১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২