ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

ডেথ ওভারে শাহীন আফ্রিদির জোড়া আঘাত

  • আপডেট সময় : ১২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 311
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটি হয়ে গেলো অলিখিত নকআউট। যে দল জিতবে সেই দল সেমিফাইনালে। অ্যাডিলেডে এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এদিন ব্যাট হাতে দারুণ শুরু করেও নিজেকে মেলে ধরতে পারেনি লিটন দাস। এক ছক্কায় ৮ বলে ১০ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে শান মাসুদের তালুবন্দি হন তিনি। এরপর শাদাব খান তার তৃতীয় ওভারে দুটি উইকেট তুলে নিয়েছেন। ১১তম ওভারে চতুর্থ বলে রিভার্স সুইপ করে পয়েন্টে শান মাসুদের ক্যাচ হন সৌম্য সরকার। ১৭ বলে ১ চার ও ১ ছয়ে ২০ রান করেন তিনি।

পরের বলে সাকিব আল হাসানের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন। আম্পায়ার আঙুল তুলে দেন। বাংলাদেশের অধিনায়ক রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেননি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে বিদায় নেন নাজমুল হোসেন শান্তও। ৪৮ বলে ৭ চারে ৫৪ রানে থামে এই বাঁহাতি ব্যাটারের ইনিংস।
এরপর শাহীন শাহ আফ্রিদি ডেথ ওভারে বল হাতে নিয়েই পান উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইয়র্কারে বোল্ড করেন মোসাদ্দেক হোসেনকে। ১১ বলে মাত্র ৫ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান।

তিন বল পর নুরুল হাসান সোহানকে খালি হাতে ফেরান। ৩ বল খেলে ডাক মারেন তিনি ডিপ পয়েন্টে মোহাম্মদ হারিসের ক্যাচ হয়ে। ১৬.৫ ওভারে ১০৭ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডেথ ওভারে শাহীন আফ্রিদির জোড়া আঘাত

আপডেট সময় : ১২:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২