ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ উড়োজাহাজ পরিবহন সংস্থা জামালপুরে ট্রাকচাপায় এক পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, দাবি হাসনাত আব্দুল্লাহর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশলে জামায়াত ও এনসিপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চসিক প্রশাসকের শ্রদ্ধা ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান, পাশে রাশিয়া

দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ১৭০

  • আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / 189
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ১৭০ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

ফলে দেশে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৯ হাজার ৬০৪ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এ সময় শনাক্তের হার ৩ দশমিক ৫২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৩৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৪ শতাংশ।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশে করোনায় আরো একজনের মৃত্যু, শনাক্ত ১৭০

আপডেট সময় : ০৭:৩০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২