সংবাদ শিরোনাম ::
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
- আপডেট সময় : ০৯:৪৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / 103
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ শনিবার দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রাত ৮টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডিসংবাদ/এএইচএস
























