ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অনলাইন জুয়াচক্রের হোতা সালাউদ্দিন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন শেরপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৮০ জন আহত শেখ হাসিনার শান্তিতে থাকার দাবি বিশ্বাসযোগ্য নয়: তথ্য উপদেষ্টা মিশিগান সিনেট নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী আল-সাইয়েদ তাহসিফ মৃত্যুর ঘটনা: ৩ দিনের নতুন রিমান্ডে বন্ধু দীপ তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় শেখানোর পরিকল্পনা সরকারের এনসিপির সংবাদ সম্মেলন, এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে খালি সিলিন্ডার নিয়ে দিল্লিতে মসজিদ উচ্ছেদ: বাস্তুচ্যুত ৭১৭ পরিবার, অনিশ্চিত ভবিষ্যৎ সীতাকুণ্ডে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, সড়ক ও রেললাইন অবরোধ

দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার কাছে রাখার চেষ্টা করছে সরকার : পরিবেশমন্ত্রী

  • আপডেট সময় : ০৯:১২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বৈশ্বিক বিভিন্ন কারণে বৃদ্ধিপ্রাপ্ত দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার কাছে রাখার জন্য অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার।
তিনি আরো বলেন, একাজে সফল হওয়া রাতারাতি সম্ভব নয় বিধায় সরকার বিভিন্নভাবে দরিদ্র ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে।
সাবের হোসেন চৌধুরী আজ শনিবার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, আমরা সকল সমস্যা ও সংকটে আপনাদের পাশে আছি। কোভিড ১৯ এর সময়েও আমরা জনগণের পাশে ছিলাম। ভবিষ্যতে যেকোনও সংকটেও আমরা জনগণের পাশে থাকবো। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডেই ঈদ উপহার বিতরণ করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার কাছে রাখার চেষ্টা করছে সরকার : পরিবেশমন্ত্রী

আপডেট সময় : ০৯:১২:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪