ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুতি হামলায় রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ৪ হাজার ফ্লাইট বাতিল মার্কিন মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অনুদান ২৭৭ কোটি ডলার: শীর্ষে ইলন মাস্ক উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: উখিয়া থানার ওসিকে আদালতে তলব দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ ও জাপান অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশ ও জাপানের নতুন অংশীদারত্ব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব থেকে নিরাপদে ফিরলেন আটকে থাকা ৪০ ওমরাহযাত্রী মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিতে একমত সৌদি-তুরস্ক-পাকিস্তান-ইরান মুসলিম দেশগুলোকে ঐক্যের ডাক দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফেনীতে প্রবাসীর কলোনীর ভাড়া তুলে নেওয়ার ঘটনায় তদন্তে পুলিশ

নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা

  • আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 104
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার রাতে নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত সকল নেতার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

বার্তায় তিনি আরো উল্লেখ করেন, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক এই নির্বাচন শিক্ষার্থীদেরকে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দিয়েছে।

এই নির্বাচনকে তিনি ‘গণতন্ত্রের চর্চায় একটি ইতিবাচক পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

এনসিপি’র আহ্বায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাকসু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণের এক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি আরো আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত নেতৃত্ব ক্যাম্পাসে গণতান্ত্রিক, একাডেমিক এবং একটি সন্ত্রাস ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচনে যারা জয়লাভ করতে পারেননি তাদের প্রতিও শুভকামনা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যারা নির্বাচনে অংশগ্রহণ করেও জিততে পারেননি, তাদের প্রতিও আমি শুভকামনা জানাচ্ছি। স্বাস্থ্যকর প্রতিযোগিতার চর্চা আগামী দিনের নেতৃত্বের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করবে।’

ডাকসু নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে- এই আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আশা করি, শিগগিরই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত হতে পারে এবং জাতি পুনর্গঠনে অবদান রাখতে পারে।’

ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ইউনাইটেড স্টুডেন্ট অ্যালায়েন্স প্যানেলের প্রার্থীরা ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয় লাভ করেছে, যার মধ্যে রয়েছে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকের পদ।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবনির্বাচিত ডাকসু নেতাদের প্রতি নাহিদের শুভেচ্ছা

আপডেট সময় : ০৩:৩৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫