ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১২:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 241
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন” এই শ্লোগানকে সামনে রেখে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামারটেক এলাকায় প্রতিষ্ঠিত সবুজ পাহাড় মহাবিদ্যালয় মাঠে সততা সংঘ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে এক দুর্নীতি বিরোধী গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় দুদকের মহাপরিচালক ফরিদ আহ্মেদ ভূইয়া’র সভাপতিত্বে বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব আলম শাহীন, শিবপুর উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আফসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি’র সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম প্রমুখ।

দুর্নীতি বিরোধী গণ-সচেতনতামূলক সভার প্রারম্ভিকক্ষণে দুদক মহাপরিচালক ফরিদ আহ্মেদ ভূইয়া সবুজ পাহাড় মহাবিদ্যালয়সহ স্থানীয় সততা সংঘের অন্তর্ভূক্ত ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের দূর্নীতি প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ফায়জুল ইসলাম, মেজবাহ উদ্দিন ভূইয়া, সুবজ পাহাড় মহাবিদ্যালয়’র ছাত্রী শাহিনুর আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণ-সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭