নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক ২০২৫-২৬ কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 332
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর ২০২৫-২৬ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গত ১৯ জানুয়ারি, ২০২৫ রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে গুলশান টেরেসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। শীতের প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাত সত্ত্বেও প্রবাসী নরসিংদীবাসীর হল ভর্তি উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য উৎসবের আমেজ এনে দেয়।


অনুষ্ঠানটি চারটি পর্বে বিভক্ত ছিল এবং এটি উপস্থিত সকলের মতে একটি সফল আয়োজন। বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করা হয় এবং নরসিংদীবাসীর কল্যাণে নিরলস কাজ করার আহ্বান জানানো হয়। নতুন কমিটির পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করা হয় যে, প্রবাসী নরসিংদীবাসীর সমন্বয়ে সমিতির সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আহসান হাবিব, সাবেক সভাপতি, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এবং নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক।



বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হোসেন হাওলাদার (সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ড, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক) আতাহার ইসলাম শোকা, (সাবেক চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক বি.এম. মুজিব, ট্রাস্টি বোর্ড, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক), ডঃ মোশাররফ হোসেন (ট্রাস্টি বোর্ড, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক), মোঃ আব্দুল মিজান (ট্রাস্টি বোর্ড, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক) কাজল হোসেন, (উপদেষ্টা, ট্রাস্টি বোর্ড,নরসিংদী জেলা সমিতি ইউএসএ) ইনক মামুন খান (সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব হিউম্যান রাইটস)।

নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন ইকরাম ও তুহিন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোঃ গোলাম মোস্তফা এবং সদস্য সচিব ছিলেন জিয়াউর রহমান। এছাড়াও, মাসুদুর রহমান মুরাদ, মাসুদ তুহিন, আলম কাইয়ুম সহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল প্রবাসী নরসিংদীবাসীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গভীর সাড়া ফেলেছে এবং প্রমাণ করেছে যে, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক প্রবাসীদের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ছিল উপভোগ্য ও মনোমুগ্ধকর। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সোনিয়া এবং কন্ঠ শিল্পী প্রতীক হাসান যাঁরা তাঁদের দক্ষ ও সাবলীল উপস্থাপনায় দর্শকদের মন জয় করেন। দর্শকদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া পুরো সন্ধ্যাকে স্মরণীয় করে তোলে।


























