ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপিলের সময় শেষ, আইন মেনে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০

  • আপডেট সময় : ১১:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নাইজেরিয়ার সেনাবাহিনী আজ বৃহস্পতিবার জানিয়েছে, তারা অভিযান চালিয়ে ৫০ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে।

নাইজেরিয়ার কানো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাইজেরিয়া কর্তৃপক্ষ ১৬ বছর ধরে বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স (আইএসডাব্লিউএপি)-এর বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে লড়াই করছে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করছে।

নাইজেরিয়ার সেনাবাহিনীর উত্তর-পশ্চিমাঞ্চলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সানি উবা এক বিবৃতিতে জানান, স্থল ও আকাশপথে সম্মিলিত প্রচেষ্টায় সব মিলিয়ে ৫০ জনেরও বেশি বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে। তবে, আহত সৈন্যের সংখ্যা তিনি উল্লেখ করেননি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০

আপডেট সময় : ১১:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫