ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব কৃষিজমি রক্ষার তাগিদ ভূমি উপদেষ্টার

  • আপডেট সময় : ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 109
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কোনো প্রকল্প গ্রহণের পূর্বে যথাসম্ভব কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা যায় কিনা সেদিকে গুরুত্ব দিতে হবে। প্রকল্প গ্রহণের জন্য যেটুকু জমি প্রয়োজন সেইটুকু জমির জন্য প্রস্তাব দেয়া উচিত।

আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৬ তম সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়। সেক্ষেত্রে স্থানীয়দের মতামতের গুরুত্ব দিতে হবে। সর্বোপরি কৃষিজমি বাঁচাতে হবে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সালেহ আহমেদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সিনিয়র সচিব মো. এহসানুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার বিভাগ এর সচিব, শিল্প সচিব, পানি সম্পদ সচিব, ইআরডি সচিবসহ এনবিআর এর চেয়ারম্যান বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকরা, বিএসটিআইএ’র প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

সভায় বিএসটিআই কর্তৃক বাস্তবায়নাধীন ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন প্রকল্পের আওতায় নরসিংদী জেলার ভাগদী ও গাজীপুর জেলার চান্দনা মৌজায় প্রস্তাবিত দাগে ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইসিবি চত্বর হতে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড় ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বাউনিয়া মৌজার ভূমি অধিগ্রহণসহ দেশের বিভিন্নস্থানে বিভিন্ন দপ্তরের নেয়া প্রকল্প সমূহের জন্য ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ‘বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনাবিলিটি এন্ড ট্রান্সফরমেশন’ প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের নিজস্ব ভবন স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ‘নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় ‘জাপানিজ অর্থনৈতিক অঞ্চল’ এর গ্যাস সরবরাহ নিশ্চিতকল্পে হরিপুর থেকে দীঘিবরাবো পর্যন্ত নতুন গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ‘বিসিএস (কর) একাডেমি’র নিজস্ব ভূমিতে একটি আধুনিক ও যুগোপযোগী একাডেমি নির্মাণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন মাঝিনা মৌজায় ২০ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে।

সভার সিদ্ধান্তসমূহের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আধুনিকায়ন ও শক্তিশালীকরণ এবং ১৩টি জেলা কার্যালয় স্থাপন (১য় সংশোধন)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জেলা উপ-মহাপরিদর্শকের কার্যালয় নির্মাণের জন্য নরসিংদী জেলার সদর উপজেলাধীন বাগহাটা মৌজায় জমি অধিগ্রহণ রয়েছে।

এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ক্লাইমেট-স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)’ শীর্ষক প্রকল্পের আওতায় নরসিংদী জেলার সদর উপজেলাধীন বালুশাইর এফসিডিআই উপকেন্দ্র প্রকল্পের ফ্লুইস/পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ কাজ বাস্তবায়নকল্পে ভূমি অধিগ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট সচিব পর্যায় সভায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ‘ভাই গিরিশচন্দ্র সেন এর বাড়িটি গুরুত্বপূর্ণ প্রত্মতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের নিমিত্তে’ নরসিংদী জেলার সদর উপজেলাধীন বুড়াইরহাট মৌজার ০.০২৪৬ একর ভূমি অধিগ্রহণ প্রস্তাব অনুমোদন করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব কৃষিজমি রক্ষার তাগিদ ভূমি উপদেষ্টার

আপডেট সময় : ০৭:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫