ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়ালো

  • আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম। এতদিন ছিল ৯০ হাজার ৭৪৬ টাকা।

শনিবার (১৪ জানুয়ারি) ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালোমানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৩ হাজার ৪২৯ টাকা।

এদিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে সবশেষ গত ৭ জানুয়া‌রি সোনার দাম ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার টাকা ছাড়ালো

আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩