ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈদ্যুতিক লাইন থেকে ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ১০টার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে মেট্রোরেল চলাচল।

এর আগে সকালে মেট্রোরেলের তারে বর্ষবরণের ফানুস জড়িয়ে যাওয়ায় সেগুলো অপসারণের জন্য চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন। এরপর আগারগাঁও স্টেশন থেকে আপ লাইনে পুনরায় ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মেট্রোরেলটি।

এর আগে দুর্ঘটনা এড়াতে রোববার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ওড়ানো ফাসুন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়ায় নির্ধারিত সময়ে শুরু হয়নি মেট্রোরেলের যাত্রী পরিষেবা। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পরে লাইন চালু হলেও নিরাপত্তাজনিত কারণে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে ট্রেন চালানো হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে শনিবার রাত ৯টা থেকেই রাজধানীর প্রায় সব এলাকায় ওড়ানো হয় ফানুস। যদিও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো ও আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গত বছর থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস পড়ে রাজধানীর প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এজন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০২:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩