ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে কারখানা তৈরি করে মাছ রপ্তানি করতে চায় চীন

  • আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চায়নাতে মাছ রপ্তানি করতে চায়।

চীনা রাষ্ট্রদূত ইও ওয়েন আজ বুধবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানিতে দুই দেশ একসাথে কাজ করতে পারে।

আলোচনাকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি, কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য, আম রপ্তানির আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেছেন, এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। এ সময় দুই দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।

সাক্ষাতকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর সং ইয়াং, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সি চেন, থার্ড সেক্রেটারি বাই জাওমি উপস্থিত ছিলেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে কারখানা তৈরি করে মাছ রপ্তানি করতে চায় চীন

আপডেট সময় : ০৫:৫৪:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪