১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 5
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার সকালে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবারের মেলার মূল প্রতিপাদ্য হলো ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে উদ্বোধনী এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এবারের মেলায় দেশের ৩৮০ জন উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশের কোনো বিকল্প নেই।
























