ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

বার্সা থেকে মুক্ত হলেন নেইমার

  • আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো পরিশোধ করেছেন নেইমার। ফলে বার্সেলোনা থেকে এখন মুক্ত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে বাই আউট ক্লজের অর্থ পরিশোধ করা হয় বলে এক বিবৃতিতে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে। নেইমারের আইনজীবী বার্সেলোনার অফিসে গিয়ে এই অর্থ পরিশোধ করেন। রেকর্ড ট্রান্সফার এই ফি দেয়ায় পিএসজিতে যোগ দিতে আর কোনো বাধা নেই নেইমারের। এর আগে নেইমারের আইনজীবীরা বাই আউট ক্লজের ২২২ মিলিয়ন ইউরো দিতে গেলে তা ফিরিয়ে দেয় লা লিগা।

স্পেনের কয়েকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লা লিগা কর্তৃপক্ষের বিশ্বাস, নেইমারকে কিনতে গিয়ে উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) নিয়ম ভাঙছে পিএসজি।

স্পেনের নিয়ম অনুযায়ী, বাই আউটের ক্ষেত্রে একজন খেলোয়াড়কে অবশ্যই তার নিজেকে কিনে নিতে হবে। ক্লজের মোট অর্থ লা লীগায় জমা দেয়ার মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর লীগ কর্তৃপক্ষ ওই অর্থ খেলোয়াড়কে বিক্রি করা ক্লাবকে দেয়।

নিউজটি শেয়ার করুন

বার্সা থেকে মুক্ত হলেন নেইমার

আপডেট সময় : ০৫:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭