ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ ইউএস-বাংলার আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে পরীমনির উত্তপ্ত বাক্যবিনিময় ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস মিলবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়লো ২০২৪

  • আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়েছে ২০২৪ সাল। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন মনিটর শুক্রবার (৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে। তাপমাত্রা রেকর্ড শুরু করার পর থেকে দেখা গেছে, বিশ্বের উষ্ণতম উত্তর গোলার্ধের গ্রীষ্মের তাপমাত্রা দিন দিন বেড়ে চলেছে। এতে বৈশ্বিক উষ্ণতা তীব্রতর হচ্ছে বলে সতর্ক করেছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) তাদের মাসিক বুলেটিনে বলেছে, চলতি বছরের জুন থেকে আগস্টের বোরিয়াল গ্রীষ্মটি গত বছরের তুলনায় উষ্ণ হয়ে উঠেছে।

২০২৪ সালে তাপমাত্রার ব্যতিক্রমী এই রেকর্ড পৃথিবীর উষ্ণতম গ্রীষ্ম হিসেবে ২০২৩ সালকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

সি৩এস এর ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, ‘২০২৪ সালের বিগত তিন মাসে পৃথিবী সবচেয়ে উষ্ণতম জুন ও আগস্ট, রেকর্ডে সবচেয়ে উষ্ণতম দিন এবং সবচেয়ে উষ্ণ বোরিয়াল গ্রীষ্মের অভিজ্ঞতা পেয়েছে।’

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির চার্ট: রয়টার্স গ্রাফিক্স

সি৩এস এর তথ্যমতে, বিজ্ঞানীরা অন্যান্য ডেটার সঙ্গে ক্রস-চেক করে নিশ্চিত করেছেন, চলতি বছরের গ্রীষ্মটি ১৮৫০ এর প্রাক-শিল্প যুগের পর থেকে সবচেয়ে বেশি উষ্ণ ছিল।

তিনি বলেছিলেন, ‘দেশগুলো যদি জরুরিভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি হ্রাস করায় কাজ না করে তবে চরম আবহাওয়া ‘শুধু তীব্রতরই হতে থাকবে।’

জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে গ্রীনহাউজ গ্যাস নির্গমনকে দায়ী করেছেন তিনি।

পৃথিবীর পরিবর্তিত জলবায়ু চলতি গ্রীষ্মে বিপর্যয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সুদানে গত মাসে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ৩ লাখেরও বেশি মানুষ প্রভাবিত হয়েছিল। ফলে যুদ্ধ-বিধ্বস্ত এই দেশটিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।

অন্যদিকে, বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইতালির সিসিলি দ্বীপপুঞ্জ এবং সার্ডিনিয়ায় একটি গুরুতর খরা অব্যাহত রয়েছে। এমনকি, এটি টাইফুন গেইমিকে আরও তীব্র করেছে যেটি জুলাইয়ে ফিলিপাইন, তাইওয়ান এবং চীনের মধ্য দিয়ে আঘাত হেনেছিল। এতে শতাধিক মানুষ প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বের সবচেয়ে উষ্ণতম গ্রীষ্মের রেকর্ড গড়লো ২০২৪

আপডেট সময় : ০১:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪