ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রথম বর্ষপূর্তিতে সান ফুকুওক এয়ারওয়েজের বড় মাইলফলক এনসিএলে মেহরবের সেঞ্চুরি ও আরাফাতের ৬ উইকেটের সাফল্য বেতন বকেয়া রেখেই খুলনায় ৩০ কর্মীকে অব্যাহতি খুলনায় বকেয়া নিয়ে বিরোধে তাঁতী দল নেতাকে হামলা ও মৃত্যু শাহজালাল বিমানবন্দরে হট্টগোলের মামলায় জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ছেলের এইচএসসি পাসের পর পদ হারালেন চুয়াডাঙ্গা ছাত্রদল সভাপতি নড়াইলের লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালিত: ঋণের চেক ও চারা বিতরণ ট্রাম্পের হুমকির জবাবে কঠোর পাল্টা আঘাতের নির্দেশ খামেনির নিয়োগের নামে ভুয়া গুগল ফরম, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান বিমানের ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে আইজেনকোট

বুমরাহকে সরিয়ে শীর্ষে ফিরলেন স্বদেশী অশ্বিন

  • আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বদেশী জসপ্রিত বুমরাহকে সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিং বোলিং তালিকায় আবারও শীর্ষে ফিরেছেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এই নিয়ে ষষ্ঠবার টেস্ট র‌্যাংকিংয়ে বোলিং তালিকার শীর্ষে উঠলেন অশি^ন।
গত ফেব্রুয়ারিতে অশি^নকে সরিয়ে ভারতের প্রথম পেসার হিসেবে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বুমরাহ। এক মাস পর সেই বুমরাহকে সরিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন অশি^ন।
ধর্মশালায় সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে ৯ উইকেট নেন অশি^ন। ক্যারিয়ারের শততম টেস্টের প্রথম ইনিংসে ৫১ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে ৫ উইকেট নেন তিনি। এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ৮৭০ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন অশি^ন। ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবার বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন তিনি।
শীর্ষস্থান হারিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের সাথে সমান ৮৪৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন বুমরাহ।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ১৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে আছেন তিনি।
ঐ টেস্টের প্রথম ইনিংসে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে উঠেছেন তিনি।
রোহিতের সাথে ঐ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ১১০ রানের সুবাদে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৬তমস্থানে উঠেছেন গিল।
দুই ধাপ এগিয়ে অষ্টমস্থানে উঠেছেন সিরিজে ২টি ডাবল-সেঞ্চুরিতে সর্বোচ্চ ৭১২ রান করা ভারতের ওপেনার যশ^সী জয়সওয়াল। ক্যারিয়ারের নবম টেস্টে ৭৪০ রেটিং পেয়ে গেছেন তিনি। টেস্ট ইতিহাসে ৯ ম্যাচ খেলে জয়সওয়ালের চেয়ে বেশি রেটিং অর্জন করেছেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান (৭৫২) ও মাইক হাসি (৭৪১)।
সদ্যই শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৫৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে দুই ধাপ এগিয়ে ৩৩তমস্থানে উঠেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের শেষ ১ উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুমরাহকে সরিয়ে শীর্ষে ফিরলেন স্বদেশী অশ্বিন

আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪