ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

  • আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 251
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের ভাষা, ইতিহাস এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমরা অবশ্যই চাই যে দুই দেশের জনগণের কল্যাণে আমাদের সম্পর্ক আরও উন্নত হোক।’

শফিকুল আলম আরো বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে ‘ন্যায় ও মর্যাদার’ সম্পর্ক চায়।’ বাংলাদেশ ভারতের বড় প্রতিবেশী এবং উভয় দেশের মধ্যে বহু অভিন্ন নদীর অংশীদারিত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, যদি দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হয় বা যেকোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই বিষয়টি মেটার নজরে আনা হবে।

ভারতীয় মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বারবার ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন তৈরির আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণ সবার জন্য…এখানে আসুন এবং মাঠপর্যায় থেকে রিপোর্ট তৈরি করুন।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪