ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

ভারতে ফিরে গেল আটকে পড়া ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন

  • আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের জেরে ঢাকায় আটকে পড়া ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি চার মাস পর ভারতে ফিরে গেছে।

গতকাল মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারীর ডোমারের চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি।

তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করা এই ট্রেনের সেবা আবার কবে চালু হবে তা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, দীর্ঘ চার মাস পর বাংলাদেশ থেকে আবার ভারতে ফিরে গেল মিতালী এক্সপ্রেস। তবে যাত্রী নিয়ে নয়, যাত্রী ছাড়া। কোনো যাত্রী ছাড়াই জীর্ণ ধুলোমাখা খালি বগি নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে মিতালী এক্সপ্রেস।

বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এতোদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল। ৫ আগস্ট যাত্রী নিয়ে ভারত থেকে আসার পর ভারতীয় রেলের তরফে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা আসায় বাংলাদেশেই আটকে পড়ে ভারতের শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলাচলকারী এই ট্রেনটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেনটি যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ী বর্ডার দিয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। কিন্তু দেশের অস্থিতিশীল প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আটকে যায় ট্রেনটি। গত ৯ ডিসেম্বর দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই কোটি টাকার এই ট্রেনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ১০ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ের তরফে লোকোমোটিভ ইঞ্জিন এসে মিতালী এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ী স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের একটি লোকোমোটিভ ইঞ্জিন সেটিকে পৌঁছে দিয়ে আবার চিলাহাটিতে ফিরে আসে। আর সেখান থেকে ট্রেনটি ভারতীয় ইঞ্জিন দিয়ে হলদিবাড়ী স্টেশনের মেইনটেনেন্স শেডে নিয়ে যায়।

সূত্রটি আরও জানায়, ২০২২ সালের ১ জুন উদ্বোধনের পর মিতালী এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে রোববার ও বুধবার ভারতীয় সময় বেলা পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছাতো। এদিকে, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাতো সকাল ৭টায়।

চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হায়দার আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালী এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল। চার মাস পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল সকাল ৭টার দিকে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ী পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ভারতের ছয়জন স্টাফকে তাদেরকে ট্রেনটির চারটি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর আবার চালু হওয়া মিতালী এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ফিরে গেল আটকে পড়া ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন

আপডেট সময় : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪