ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে দুই বাংলাদেশির দণ্ড কার্যকর নিয়ে স্পষ্টীকরণ চাইল ঢাকা অ্যাস্টন ভিলার কাছে হেরে জয়ের রথ থামল ম্যানচেস্টার সিটির ইরানের পক্ষ থেকে মার্কিন কর্মকর্তা ও নাগরিকদের হত্যার ষড়যন্ত্রের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা মধ্যপ্রাচ্য অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ মুরগি ও ডিমের উৎপাদন খরচ ও খুচরা মূল্যে আকাশ-পাতাল ব্যবধান, দিশেহারা খামারিরা শীতকালীন ছুটি উপলক্ষে দুবাই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ রংপুরে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’ সমন্বয়ক আবু হানিফ গ্রেপ্তার মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের শীর্ষে এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি দেওয়া নিয়ে তোপের মুখে পীরগঞ্জের ইউএনও

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০২:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 98
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনিজুয়েলার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ কোনো সরকার প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করবে। ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, ‘আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করুন, সশস্ত্র বাহিনী এখানে এমন কোনো সরকার প্রতিষ্ঠা হতে দেবে না, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের অধীন হবে।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আর কখনও দাসত্ব মেনে নেব না। আমরা একটি স্বাধীন দেশ।’ ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনের মধ্যে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানের কথা বলছে। তবে কারাকাস সন্দেহ করছে যে এটি একটি অভ্যুত্থানের প্রস্তুতি।

পেন্টাগন শুক্রবার জানিয়েছে, তারা লাতিন আমেরিকায় মাদক পাচার দমনে একটি বিমানবাহী রণতরী যুদ্ধগোষ্ঠী মোতায়েন করছে। তবে এ অঞ্চলে মার্কিন সামরিক শক্তির এ বিপুল বৃদ্ধি মাদুরোর সরকারের প্রতি সম্ভাব্য হুমকির আশঙ্কা বাড়িয়েছে।

পাদ্রিনো বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক হুমকি।’

মাদুরো সংলাপের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এই অঞ্চলে নৌবাহিনীর জাহাজ ও গোপন যুদ্ধবিমানের একটি বহর রয়েছে এবং কথিত মাদক বহনকারী নৌকাগুলোতে হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, লক্ষ্যবস্তু মাদক ব্যবসায়ী হলেও হামলা অবৈধ।

ট্রাম্প বলেছেন যে তিনি স্থলভাগে হামলার কথাও ভাবছেন। যার ফলে ভেনিজুয়েলা একাধিক সামরিক মহড়া শুরু করেছে।

মাকিন নেতা মাদুরোকে একটি মাদক কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন। এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। আগস্ট মাসে, ওয়াশিংটন মাদুরোকে গ্রেফতারে তথ্যের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে ৫ কোটি ডলারে উন্নীত করেছেন।

ভেনেজুয়েলার এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচন কারচুপির অভিযোগ রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেনিজুয়েলার সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের ‘আজ্ঞাবহ’ সরকার প্রতিষ্ঠা মেনে নেবে না : প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০২:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫