ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

ভোলায় মানসিক প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
  • / 214
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি॥

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রাম থেকে রাশেদ (১৫) নামে এক মানসীক প্রতিবন্ধির কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।রাশেদ একই ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, রাতে রাশেদ এক আত্মীয়র বাড়ি থেকে নিজেদের বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

সকালে পাশের গ্রাম কুঞ্জপট্টির একটি ক্ষেতে রাশেদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় ও তার বাড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহত কিশোরের গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে কেউ রাশেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় মানসিক প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭