সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে বিএনপি’র ঈদ উপহার বিতরণ
- আপডেট সময় : ১০:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / 118
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
জেলায় আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেড়হাজার দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ মাঠে এসব হতদরিদ্র ব্যক্তিদের হাতে ঈদ উপহার তুলে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উপস্থিত ব্যক্তিদের কাছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
বিডিসংবাদ/এএইচএস
























