ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপিলের সময় শেষ, আইন মেনে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুতিনের দূত

  • আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 74
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার শীর্ষ অর্থনৈতিক মধ্যস্থতাকারী কিরিল দিমিত্রিভ শুক্রবার বলেছেন, তিনি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। মস্কোর দু’টি বৃহত্তম তেল কোম্পানির ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা জারি করার দু’দিন পর যুক্তরাষ্ট্রে গেলেন তিনি।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এমন এক সময়ে তিনি যুক্তরাষ্ট্র সফর করছেন, যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় চার বছর ধরে চলমান ইউক্রেন সংঘাতে যুদ্ধবিরতিতে সম্মত হতে মস্কো অস্বীকৃতি জানাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুদাপেস্টে পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বাতিল করে এই সপ্তাহের শুরুতে বলেছেন, তিনি অকার্যকর কোনো বৈঠক করতে চান না।

পুতিনের এই শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেছেন, ওয়াশিংটন-মস্কো সংলাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রে এসেছি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমন্ত্রণের ভিত্তিতে কিছুক্ষণ আগেই এই সফরের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি রাশিয়ার বার্তা সংস্থাকে বলেছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে রাশিয়ার অবস্থান জানাবেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস তাকে উদ্ধৃত করে বলেছে, দুর্ভাগ্যবশত ইউক্রেন প্রয়োজনীয় সংলাপ ব্যাহত করছে এবং ব্রিটিশদের অনুরোধে, ইউরোপীয়দের অনুরোধে আবারো তা করছে।

রাশিয়া বরাবরই যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন পুতিনের দূত

আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫