ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু আদালত চত্বরে বিশৃঙ্খলা, আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি ইয়েমেনে সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় হুথিরা গ্যাস-বিদ্যুতের দাম ও দ্রব্যমূল্য নিয়ে বাড্ডায় জামায়াতের বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মার্কিন নির্বাচনে ট্রাম্পের হার উদযাপন করছে তেহরান যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর চাঙ্গা বিশ্ববাজার, দর কমল ডলারের

রংপুরে কালেক্টরেট ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায়

  • আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 120
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিভাগীয় নগরী রংপুরে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে আটটায় অনুষ্টিত হবে। এতে ইমামতি করবেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. বায়েজিদ হোসাইন।

এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদের জামাতের জন্য নগরীতে সকল ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে একই সময় জেলা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মাওলানা কেরামত আলী (রঃ) মাজার সংলগ্ন রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠ, মুলাটোল হাফেজিয়া মাদ্রাসা মাঠ, নুরপুর, গনেশপুর ঈদগাহ, রংপুর সদর উপজেলা পরিষদ ঈদগাহ, তারাগঞ্জ, গংগাচড়া, মিঠাপুকুর, কাউনিয়া, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা ও কারবালা মাঠে। বদরগঞ্জ চান্দামারী কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও, দামোদরপুর বড় ময়দান, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, সদর উপজেলা পরিষদ ঈদগাহ, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠ, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠ, পশ্চিম নীলকন্ঠ ঈদগাহ, বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ নগরীর ৩৩টি ওয়ার্ড এবং জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এবারে রংপুর জেলার প্রায় ৫ হাজার মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজের সময় সূচি নির্ধারণ করা হয়েছে। ঈদের জামাত আদায়ের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে ঈদগাহগুলোতে। অন্যদিকে ঈদের নামাজ সুষ্ঠুভাবে আদায় করতে আইনশৃঙ্খলা সহ সকল বিষয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রংপুরের প্রধান ঈদগাহ হিসেবে পরিচিত কালেক্টরেট ঈদগাহে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। মাঠের প্রধান গেটসহ মোট তিনটি গেটে তোরণ নির্মাণের কাজ চলছে।

রংপুর নগরীর ও জেলার বিভিন্ন প্রধান ঈদগাহে জামাতের প্রস্তুতি চলছে জোরেশোরে।

এবারে কালেক্টরেট মাঠে রাজনৈতিকভাবে উল্লেখযোগ্য কেউ নামাজ আদায় না করলেও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিশেষ ব্যক্তিবর্গ ঈদের নামাজ আদায় করার কথা রয়েছে।

রংপুর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা মিজানুর রহমান মিজু জানান, সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কয়েকদিন ধরে ঈদগাহের কাজ চলছে। একটু বিলম্ব হলেও সময়মতো সব কাজ শেষ হবে আশা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) হাবিবুর রহমান জানান, ঈদের জামাত নির্বিঘ্নে আয়োজনের জন্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে পুলিশ থাকবে। প্রধান প্রধান সড়কে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে কালেক্টরেট ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায়

আপডেট সময় : ০৯:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫