ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে কেউ আসতে চাইলে প্রস্তুত, হুশিয়ারি দিলেন নাহিদ ইসলাম আপা আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে বিদেশের অপশক্তি: রুহুল কবির রিজভী মুম্বাই বিমানবন্দরে ফ্লাইট সূচি থেকে বাদ পশ্চিম এশিয়ার ১২ এয়ারলাইনস

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বনমোরগ অবমুক্ত

  • আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 26
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলা সদর থেকে উদ্ধারকৃত একটি বনমোরগ আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ শনিবার দুপুরে জেলা শহরের দোয়েল চত্বর থেকে বনমোরগটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সেটি কাপ্তাইয়ে অবমুক্ত করা হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে বন বিভাগের সদস্যরা জেলা শহরের দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে বনমোরগটি উদ্ধার করেন। এর আগে, বন বিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনমোরগটি ফেলে রেখে বিক্রেতা পালিয়ে যান। পরে বনমোরগটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বনমোরগটি কাপ্তাই রেঞ্জে পাঠানো হয়। পরে সেটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বনমোরগ অবমুক্ত

আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬