ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

রাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

  • আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • / 265
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এক আলোচনায় সভার আয়োজন করে।

কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক প্রফেসর সনৎকুমার সাহা। তিনি বলেন, বাঙ্গালীর স্বাধীনতার প্রকৃত চেতনাকে ফিরে পেতে হলে মুজিবনগর সরকারের আদর্শকে চর্চা করতে হবে।
প্রশাসনের পাশাপশি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ দিবসটি উপলক্ষ্যে র‌্যালী বের করে। র‌্যালী শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবসটি উপলক্ষে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে সংগঠনটির পক্ষ থেকে র‌্যালি বের করে। র‌্যালীটি দলীয় ট্রেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের উদ্যোগে ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ফোরামের সভাপতি কাওছার বিল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কনি ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাবির সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক।
বিশ্ববিদ্যালয় মেহেরপুর ছাত্র উন্নয়ন সংস্থা দিবসটিকে জাতীয় দিবস হিসাবে ঘোষনার দাবিতে কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে মানববন্ধন করে।##

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট সময় : ০২:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭