ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে ১ যুবক নিহত

  • আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট সংবাদদাতাঃ  লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র নিযার্তন ও গুলিতে এক যুবক নিহত হয়েছে। বুধবার রাতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া য়ায়নি।

ওই এলাকার সিরাজুল ইসলাম বলেন, বুধবার রাতে ৪/৫ জন যুবক গরু পারাপারের জন্য ওই সীমান্তের ৯০৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে যায়। এ ময় ভারতের কুচবিহার জেলার শীতলকুচি উপজেলার পাগলীমারী ক্যাম্পের ১০০ বিএসএফ’র টহল দল তাদের মধ্যে ১ জনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়। আটক ওই যুবককে নির্যাতন করেন ভারতীয় বিএসএফ। পরে তাকে ৩ রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলে ওই যুবকের মত্যু হলে বিএসএফ সদস্যরা লাশ ফেলে চলে যায়। এখনো নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে পালাতক যুকদের মধ্যেও দুইজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। লাশটিকে ঘিরে রেখেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

লালমনিরহাট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ১৫ ব্যাটলিয়নের পরিচালক লেঃ কর্ণেল গোলাম মোরশেদ বলেন, ওই সীমান্তে একটি লাশ দেখা গেছে। লাশটি বাংলাদেশী না ভারতীয় তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর লাশটি পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে বিএসএফ’র গুলিতে ১ যুবক নিহত

আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭