ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

শান্তি প্রক্রিয়ায় যেতে রাজী ক্যামেরুনের যুদ্ধরত দলগুলো

  • আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্যামেরুনে সংঘাতে ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হবার পর সেখানকার সরকার ও কিছু বিচ্ছিন্নতাবাদী দল, সঙ্কট সমাধানের লক্ষ্যে একটি প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী এম মেলানি জোলি বলেছেন, সংঘাতের একটি সামগ্রিক, শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধানে পৌঁছানোর উদ্দেশে, শান্তি প্রক্রিয়ায় অংশ গ্রহণের জন্য দলগুলোর করা চুক্তিকে কানাডা স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, কানাডা প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য একটি ম্যান্ডেট গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট দলগুলোও আস্থা-অর্জনের নিমিত্তে কাজ শুরু করার লক্ষ্যে প্রযুক্তিগত কমিটি গঠন করতে সম্মত হয়েছে।

২০১৭ সালে শুরু হয় ওই সশস্ত্র সংঘাত। মধ্য আফ্রিকান দেশটির ফরাসি-ভাষী সংখ্যাগরিষ্ঠদের দ্বারা ক্যামেরুনের ইংরেজি-ভাষী সম্প্রদায়কে প্রান্তিকীকরণ করার ধারণা থেকে এই সংঘাতের শুরু।

তখন থেকে, বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়াদের দল দুটি ইংরেজি-ভাষী অঞ্চলে অ্যাম্বাজোনিয়া নামক একটি বিচ্ছিন্ন রাষ্ট্র গঠনের প্রয়াসে সরকারী সৈন্যদের সাথে লড়াই করে যাচ্ছে।

শনিবার, ক্যামেরুন সরকারের একজন মুখপাত্রের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে, তাৎক্ষণিকভাবে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, মন্তব্যের জন্য বিচ্ছিন্নতাবাদী দলগুলোর মুখপাত্রদের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শান্তি প্রক্রিয়ায় যেতে রাজী ক্যামেরুনের যুদ্ধরত দলগুলো

আপডেট সময় : ১২:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩