ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হঠলো রুয়েট কতৃপক্ষ ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল ঘোষণা

  • আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 364
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:
অবশেষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হঠলো বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। গতকাল শনিবার দুপুর থেকে রাতভর ভিসিসহ ২৫ শিক্ষককে ভিসির কার্যলয়ে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরে রোববার সকাল সাড়ে ১০টা থেকে একাডেমিক কমিটির দীর্ঘ বৈঠক শেষে দেড়টার দিকে পরীক্ষার ন্যূনতম ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল ঘোষণার সিদ্ধান্তের কথা জানান সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ইকবাল মতিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুয়েটে ১৩ সিরিজের ব্যাচ বা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের নূন্যতম ৩৩ ক্রেডিট প্রাপ্তি বাধ্যতামূলক করা হয়। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ এই দুই শিক্ষাবর্ষের মোট ১৬০০ শিক্ষার্থীর মধ্যে ১৫০ জনের মত শিক্ষার্থী ৩৩ ক্রেডিট অর্জন করতে পারেনি। ফলে গত সপ্তাহের শনিবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে ঐ দুই সিরিজের শিক্ষার্থীরা।

তবে অন্দোলনকে অযৌক্তিক অখ্যায়িত করে প্রশসন শিক্ষার্থীদের চলমান আন্দোলন বন্ধ করতে গত মঙ্গলবার আন্দোলনরত দুই সিরিজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা এবং হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা হলে ছেড়ে নিজেদের দাবিতে অনঢ় থেকে মেসে অবস্থান নিয়ে গতকাল শনিবার সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করে এবং ক্যাম্পাসে মিছিল করে। এসময় প্রায় দুইশতাধিক শিক্ষার্থী  সিরিঞ্জের মাধ্যমে নিজেদের শরীরের রক্ত দিয়ে নিজেদের দাবির কথা লেখে। দুপুর ২টার দিক থেকে শুরু করে রাতভর ভিসির কার্যলয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকে।

দুপুর দেড়টার দিকে অনুষ্ঠানিকভাবে একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ইকবাল মতিন শিক্ষার্থীদের সামনে ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেও লিখিত চেয়ে আন্দোলন অব্যহত রেখেছে শিক্ষার্থীরা। এদিকে প্রশাসনের সাথে কথা বলতে ভিসির কার্যলয়ে ঢুকেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হঠলো রুয়েট কতৃপক্ষ ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিল ঘোষণা

আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭