ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

শৈলকুপার ইউএনও দাপ্তরিক কাজের পাশাপাশি প্রতিদিন স্কুল পরিদর্শন করেন !

  • আপডেট সময় : ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / 213
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি প্রায় প্রতিদিনই স্কুলে যান। নিজের দাপ্তরিক কাজ শেষে সকালে অথবা বিকেলে, শহর ও প্রত্যন্ত প্রামের স্কুলে যান তিনি। তবে ক্লাস করার জন্য নয়, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে, শিক্ষকদের নিয়মিত পাঠদান করানোর মানসিকতা সৃষ্টির লক্ষ্যেই তিনি স্কুলে যান।

স্কুলে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি। নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাও করেন। তবে গুরুত্ব দেন শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা পরে স্কুলে আসার ব্যাপারে। স্কুল ড্রেস ও জুতা পড়ে আসার পাশাপাশি ক্লাস শুরু হওয়ার আগে নিয়মিত পিটি-প্যারেডের বিষয়েও সকলকে উদ্যোগী করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ কাজে যেমন শিক্ষার্থীদের মধ্যে ফিরছে শৃঙ্খলা তেমনি শিক্ষকদেরও নিয়ম মাফিক স্কুলের যাবতীয় দায়িত্ব পালনে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ইউএনও স্যার প্রতিদিন কোনো না কোনো স্কুল আকস্মিক পরিদর্শন করেন। সেখানে যদি কোনো অনিয়ম হয় তাহলে তার জবাবদিহিতা করতে হয়। তার এ কাজে উপজেলার শিক্ষার মান উন্নত হচ্ছে।
কোনো প্রকার যোগাযোগ না করেই তিনি পরিদর্শনে চলে আসেন। এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আর শিক্ষকদের নির্দেশ দেন স্কুলের পূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে। তার এ উদ্যোগকে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছে।যোগদানের পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

সেই সাথে যোগদানের পর থেকে এ যাবতকাল তিনি বিভিন্ন প্রকল্প পরিদর্শন, ত্রাণ এর ব্রিজ নির্মাণ কাজ তদারকি, দোকান মালিক সমিতির সাথে মতবিনিময়, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা প্রস্তুত, মা সমাবেশে যোগদান, ন্যায্য মূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম তদারকি, বিসিআইসি সার ডিলার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহন, ইউপি সচিবদের সাথে মতবিনিময়, দুর্যোগ প্রস্তুতি দিবস পালন, আন্তর্জাতিক নারী দিবস পালন, বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সাথে মতবিনিময়, গ্রাম পুলিশ, দফাদার, মহল্লাদারদের সাথে সভা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ, অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদান, বিভিন্ন সরকারী দিবস ও কর্মসূচী পালনসহ নানা ধরনের উন্নয়নমুলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, তিনি এবছর দেশ সেরা এসিল্যান্ডের পুরস্কার অর্জন করেছেন। এর পর পদোন্নতি পেয়ে শৈলকুপাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শৈলকুপার ইউএনও দাপ্তরিক কাজের পাশাপাশি প্রতিদিন স্কুল পরিদর্শন করেন !

আপডেট সময় : ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭