ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় সম্পদ নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তায় ড. মুহাম্মদ ইউনূস লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

সুদের সীমা যথাসময়ে তুলে নেয়া হবে : বিবি গভর্নর

  • আপডেট সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ব্যাংক ঋণের সুদের হারের সীমা তুলে নেবে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনই এটি প্রত্যাহারের সঠিক সময় নয়।

তিনি বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে বলেন, ‘আমরা একটি ভালো সময়ের জন্য অপেক্ষা করছি। সুদের সীমা প্রত্যাহার করা হবে, কিন্তু এখন এটি প্রত্যাহার করার সঠিক সময় নয়।’

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই ভোক্তা ঋণের সুদের হার শিথিল করেছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পর্কে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক বাজার শক্তিকে তা নির্ধারণ করতে দেবে।

কেন্দ্রীয় ব্যাংক কখনই কোনো আমদানি বিধিনিষেধ আরোপ করেনি উল্লেখ করে তিনি বলেন, ‘শুধুমাত্র কিছু বিলাসবহুল আইটেমের আমদানি শুল্ক বাড়ানো হয়েছে।’

বিআইডিএস’র মহাপরিচালক ড. বিনায়ক সেন সম্মেলনে সভাপতিত্ব করেন।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুদের সীমা যথাসময়ে তুলে নেয়া হবে : বিবি গভর্নর

আপডেট সময় : ১০:১৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২