ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

হবিগঞ্জ জেলা শহরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১১৩তম শাখার উদ্বোধন

  • আপডেট সময় : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭
  • / 413
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ২৮ ডিসেম্বর ২০১৭ইং তারিখে হারুন টাওয়ার, বি. জামান খান রোড, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ জেলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১১৩তম শাখা হিসেবে হবিগঞ্জ শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক এবং স্পন্সর শেয়ার হোল্ডার জনাব মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব শহিদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সাবেক সভাপতি জনাব মুতাসিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা জনাব গোলাম মোস্তফা রফিক, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান জনাব মোঃ মাহবুবুর রশীদ, ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক জনাব তোফায়েল ইয়াকুব, সুবিদবাজার শাখার ব্যবস্থাপক জনাব মোঃ খুরশিদ আলম, হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী-সহ স্থানীয় শিল্পপতি এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মহিউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলো দেশের সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা ও অবদান রেখে চলেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমান সম্পন্ন ব্যাংকিং সার্ভিস প্রদান করে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। হবিগঞ্জ জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক যথাসম্ভব বিনিয়োগ করবে বলে তিনি জানান। হবিগঞ্জ অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে সেই সাথে অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ্জাহান সিরাজ ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোঁড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। গ্রাহকদেরকে নিরলস ও সার্বক্ষনিক সেবা প্রদানের লক্ষে একই দিনে ব্যাংকের শাখা প্রাঙ্গণে একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জ জেলা শহরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১১৩তম শাখার উদ্বোধন

আপডেট সময় : ১০:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭