ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আপিলের সময় শেষ, আইন মেনে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী আন্তর্জাতিক আইন ক্ষমতাধরদের স্বার্থ রক্ষার হাতিয়ার: রুবিও সাইবার সুরক্ষা আইনের খসড়া বাকস্বাধীনতার জন্য মারাত্মক হুমকি: অধিকার শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

হামাসকে ‘প্রতিহত’ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের মিত্ররা : ট্রাম্প

  • আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হামাস শান্তি চুক্তির শর্তগুলো লঙ্ঘন বন্ধ না করলে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার অনুরোধে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।

এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন এর এক দিন আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘হামাস যদি চুক্তি অনুযায়ী আচরণ না করে, তাহলে গোষ্ঠীটিকে ‘সম্পূর্ণ নির্মূল’ করা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বহু মিত্র এবং এর আশপাশের দেশগুলো আমাকে জানিয়েছে, যদি হামাস তাদের বাজে আচরণ অব্যাহত রাখে, তবে আমার অনুরোধে তারা গাজায় প্রবেশ করে শক্ত হাতে হামাসকে ‘দমন’ করতে আগ্রহী।’

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্টের দুই বিশেষ দূতকে সঙ্গে নিয়ে ইসরাইল সফর করছেন।
তারা যখন গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক এমন সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, তিনি ইসরাইল ও ওইসব মিত্র দেশকে বলেছেন, ‘এখন নয়!’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘এখনও আশা আছে, হামাস সঠিক কাজটি করবে। তবে যদি তারা না করে, তাহলে দ্রুত, প্রচণ্ড ও নির্মমভাবে হামাসের পতন হবে।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হামাসকে ‘প্রতিহত’ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের মিত্ররা : ট্রাম্প

আপডেট সময় : ১০:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫