ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ৭ বাংলাদেশি নিহত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহিদ হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে লিড শ্রীপুরে আলোচনা সভা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইরানের পরমাণু তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটে চীনের তিন শীর্ষ উড়োজাহাজ পরিবহন সংস্থা জামালপুরে ট্রাকচাপায় এক পরিবারের তিন সদস্যসহ নিহত ৪ বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, দাবি হাসনাত আব্দুল্লাহর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন কৌশলে জামায়াত ও এনসিপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চসিক প্রশাসকের শ্রদ্ধা ট্রাম্পের হুমকির মুখে কূটনৈতিক তৎপরতা বাড়াল ইরান, পাশে রাশিয়া

২৪ ঘণ্টায় আরো ১৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

  • আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়নি কারোর। ফলে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন।

আর এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৯৭০ জনে।

রোববার স্বাস্থ্য অধিফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৭৪০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৬০৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৭৬ শতাংশ। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৪ ঘণ্টায় আরো ১৭৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

আপডেট সময় : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২