ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

পাকিস্তানের সামনে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

  • আপডেট সময় : ১০:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • / 155
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে ভারতের মুখোমুখি পাকিস্তান। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানো ভারত এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮১ রান। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে রোহিত-রাহুলের ঝড়ো ইনিংস।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খেলার কার্যক্রম শুরু হয়।

ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল পাওয়ার প্লেতে ৫৪ রান যোগ করেন। জুটি ভাঙে ষষ্ঠ ওভারের প্রথম বলে রোহিতের (২৮) বিদায়ে। এরপর লোকেশ রাহুল বিদায় নেন ২০ বলে ২৮ রান করে শাদাব খানের বলে ক্যাচ দিয়ে।

দুই ওপেনারের বিদায়ের পর বিরাট কোহলি একপ্রান্ত আগলে রেখে তুলে নেন আসরে দ্বিতীয় ফিফটি। সূর্যকুমার যাদব ১০ বলে ১৩ রান করে ফেরেন মোহাম্মদ নওয়াজের বলে আসিফের হাতে ক্যাচ দিয়ে। হার্দিক পান্ডিয়া এদিন খুলতে পারেননি রানের খাতা, সাজঘরে ফেরেন হাসনাইনের বলে নওয়াজের হাতে ক্যাচ দিয়ে।

শেষ দিকে দীপক হুদাকে নিয়ে ৩৭ (২৪) রানের জুটি গড়েন বিরাট। জুটি ভাঙে ১৬ (১৪) রান করে দীপকের বিদায়ে। নাসিম শাহ’র বলে নওয়াজের হাতে ক্যাচ দেন এই ডানহাতি ব্যাটার।

শেষ পর্যন্ত বিরাট কোহলির ৪৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় করা ৬০ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে ভারত।

পাকিস্তানের হয়ে শাদাব খান তুলে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাকিস্তানের সামনে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

আপডেট সময় : ১০:৫৭:২১ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২