ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে

  • আপডেট সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপ থেকে প্রায় বিদায় নিয়ে ফেলেছে। তবে ফাইনালে যাওয়ার পথ কাগজে-কলমে এখনো শেষ হয়ে যায়নি। নানা হিসাব-নিকাশ রয়েছে ভারতের ফাইনালে যাওয়া নিয়ে। বিশেষ করে বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে কেবল বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।

মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত ও আফগানিস্তানের ঝুলিতে কোনো পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিকে ছিঁড়তে পারে।

পাকিস্তান বাকি দু’টি ম্যাচ হারলে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারত জিতলে পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত- তিন দলের পয়েন্টই হবে দুই। তখন দেখা হবে নেট রান রেট। আফগানিস্তানের মতোই ভারতের সংগ্রহে পয়েন্ট না থাকলেও নেট রান রেটে এগিয়ে রয়েছে ভারত। আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালে সেই ব্যবধান আরো বাড়বে। অন্য দিকে, পাকিস্তান বাকি দু’টি ম্যাচই হারলে বাবর আজমদের নেট রান রেট খারাপ হবে। এক মাত্র তখনই নেট রান রেটের বিচারে ফাইনাল খেলার ছাড়পত্র পাবেন রোহিতরা।

বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। পানিতে যাবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে

আপডেট সময় : ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২