ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সবাই এখন দারুণ আত্মবিশ্বাসী : লঙ্কান অধিনায়ক

  • আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুপার ফোরে টানা দুই ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তাদের মাঠের পারফরমেন্স চোখে পড়ার মতই। সুপার ফোরে আফগানিস্তান ও শক্তিশালী ভারতের বিপক্ষে যেভাবে জিতেছে, তাতে প্রশংসায় ভাসছে লঙ্কানরা। দলের ক্রিকেটাররা এখন দারুণ আত্মবিশ্বাসী বলেই এমন জয় সম্ভব হচ্ছে বলে জানালেন অধিনায়ক দাসুন শানাকা।

গতরাতে ভারতের বিপক্ষে দারুণ এক জয়ের পর শানাকা জানান, ছেলেরা এতটাই আত্মবিশ্বাসী যে, আমরা কঠিন ম্যাচও জিতে চলেছি। যেকোনো পরিস্থিতিতে জয় পেতে মরিয়া ছেলেরা।

আফগানিস্তানে কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু হয়েছিলো শ্রীলঙ্কার। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১০৫ রানে অলআউট হয় লঙ্কানরা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। বাংলাদেশের ছুড়ে দেয়া ১৮৪ রানের টার্গেট স্পর্শ করে ২ উইকেটে ম্যাচ জিতে লঙ্কানরা।

সুপার ফোরের দুই ম্যাচও বড় টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে ১৭৬ ও ভারতের বিপক্ষে ১৭৪ রানের টার্গেট স্পর্শ করে লঙ্কানরা। এবারের এশিয়া কাপে টানা তিন ম্যাচে বড় টার্গেট স্পর্শ করে ম্যাচ জিতলো শ্রীলঙ্কা।

অধিনায়ক শানাকার মতে, ছেলেরা সবাই অনেক বেশি আত্মবিশ্বাসী বলেই এমন জয় সম্ভব হয়েছে। গতরাতে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে শানাকা বলেন, ‘ড্রেসিংরুমে অবিশ্বাস্য আত্মবিশ্বাস, ছেলেরা অনেক বেশি চাঙ্গা হয়ে আছে। প্রথম ম্যাচের পর আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছিল, আমরা জানি আমরা কী করতে পারি।’

তিনি আরো বলেন, ‘আগের তুলনায়, ছেলেরা ম্যাচ জয়ের জন্য অনেক বেশি ক্ষুধার্ত হয়ে উঠেছে। যেকোনো পরিস্থিতি সামলে নিয়ে ম্যাচ জিতে চায় তারা। তাদের এমন ইচ্ছাই, আমাদের বড় টার্গেট স্পর্শ করতে সাহস দিচ্ছে।’

ভারতের বিপক্ষে জয় নিয়ে দলের ক্রিকেটারদের প্রশংসা করে শানাকা বলেন, ‘বোলাররা কিছু সময় ভালো বল করেছিল। মুধশাঙ্কা-দিলশান-থিকশানাকে কৃতিত্ব দিতে হয়। তারা সত্যিই ভালো বল করেছে। ব্যাটাররা খুবই আগ্রাসী হয়ে খেলেছে। এমন ম্যাচে এভাবেই খেলতে হয়।’

ভারতের বিপক্ষে ১৭৪ রানের টার্গেটে শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন লঙ্কান দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ৬৭ বল খেলে ৯৭ রানের জুটি গড়েন তারা। তাই দুই ওপেনারকে নিয়ে শানাকা বলেন, ‘শুরুতে পাথুম ও কুশল চমৎকার সূচনা এনে দিয়েছে। পরে রাজাপাকসে ভালো করেছে। আমার ব্যাটিংও কাজে লেগেছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সবাই এখন দারুণ আত্মবিশ্বাসী : লঙ্কান অধিনায়ক

আপডেট সময় : ০৬:৩৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২