ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রান খরায় বাবর আজম

  • আপডেট সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্তমান সময়ের সেরা ব্যাটারের নাম সবার জানা। যিনি কিছু দিন আগেও আইসিসি ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন, টেস্টে তিন নম্বরে। তিন সংস্করণ মিলিয়ে সময়ের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাকে। এক সময় যে স্বীকৃতি পেতেন কোহলি। সেই বাবর আজমের যেন ছন্দ পতন। এশিয়া কাপের ১৫তম আসরে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন পাকিস্তানি এই ব্যাটার।

টি-টোয়ান্টিতে নিজের সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের কাছে শীর্ষ স্থান হারান পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম।

লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন বাবর। টানা এক হাজার ১৫৫ দিন শীর্ষে ছিলেন তিনি। এটা দীর্ঘদিন শীর্ষে থাকার রেকর্ডও। তবে এবার এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক।

গত ২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠে এশিয়া কপের ১৫তম আসর। এই আসরের ‍দ্বিতীয় ম্যাচে মাঠে নামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ওই দিন বাবরের ব্যাটে আসে মাত্র ১০ রান। সেই ধারাবাহিক ব্যর্থতা রেখেছে আজ আফগানিস্তানের সাথেও।

মূলত এশিয়া কাপের এ আসরে পাকিস্তান অধিনায়কের প্রথম তিন ম্যাচের রান যথাক্রমে ১০, ৯ ও ১৪। আর আফগানিস্তানের সাথে চতুর্থ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটার।

এশিয়া কাপের ধারাবাহিক ব্যর্থতায় ৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়ান্টি ফরমেটে এখন দুইয়ে তিনি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ৭৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে থাকা দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

অথচ এই বাবর আজমের নিয়মিত ব্যাটিং দাপটে একের পর এক জয় পাচ্ছিল পাকিস্তান। একজন নির্ভরযোগ্য ব্যাটার হন তিনি। পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করে যাচ্ছিল বাবর।

আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের বোলিং কোচ ও পাকিস্তানের সাবেক মিডিয়াম পেসার উমর গুল
বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে বলেন, ‘বাবর একজন শীর্ষ খেলোয়াড়, দল তার ওপর নির্ভরশীল। সে ভালো পারফর্ম করলে একটা ভিত্তি তৈরি হয় যা মিডল অর্ডারের চাপ কমিয়ে দেয়। আমি তাকে জন্য শুভ কামনা জানাই, যাতে সে রান করে। কারণ তার ও বিরাটের মতো খেলোয়াড়দের অনেক তরুণ দেখে। তারা উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের রোল মডেল এবং তারা তাদের কাছ থেকে শেখে।’

তিনি আরো বলেন, ‘তাদের মতো খেলোয়াড়দের ব্যাট করতে দেখা খুব ভালো লাগে। বাবর গত ২-৩ ম্যাচে পারফর্ম করেনি, বিরাটও টপ-ফর্ম খুঁজছেন কিন্তু এই খেলোয়াড়রা টেকনিক্যালি ভালো। ফর্ম পেতে এবং রান করতে বেশি সময় লাগবে না। বাবর ম্যাচে ভালো পারফর্ম না করলে তা অবশ্যই আফগানিস্তানের জন্য সুবিধাজনক হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রান খরায় বাবর আজম

আপডেট সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২