ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

২ বছর ৯ মাস পর বিরাটের শতক, আফগানিস্তানের সামনে রানের পাহাড় ভারতের

  • আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গতকাল বুধবার পাকিস্তানের কাছে হেরে একইসাথে এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে দু’দলেরই। তাই ভারত ও আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। আর এই ম্যাচেই জ্বলে উঠল সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির ব্যাট। তার অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ২ উইকেট হারিয়ে আফগানিস্তানকে ২১২ রানের পাহাড়সম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।

রোহিত শর্মার অনুপস্থিতিতে আজ ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। ওপেনিংয়ে নেমে শতরানের খরা কাটালেন বিরাট। ৫৩ বলে ক্যারিয়ারের ৭১তম শতরান পেলেন তিনি। এ বারের এশিয়া কাপের প্রথম শতরানও এলো কোহলির ব্যাট থেকেই। শেষ পর্যন্ত কোহলি ৬১ বলে ১২২ রানে অপরাজিত থাকেন। মারেন ১২ চার ও ৬টি নান্দনিক ছক্কা।

এশিয়া কাপের শুরু থেকেই ছন্দে ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছিল বিরাট কোহলির ব্যাটে। চেনা মেজাজে পাওয়া না গেলেও রান আসছিল সাবেক অধিনায়কের ব্যাট থেকে। সেই পথেই চলে এলো আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭১তম শতরান।

১০২০ দিন অপেক্ষার পর বহুল কাঙ্ক্ষিত শতরান ধরা দিল কোহলির ব্যাটে। ২০২০ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে দিবারাত্রির টেস্টে শেষবার শতরান করেছিলেন কোহলি। তার পর থেকে তার ব্যাটে আর ধরা দেয়নি শতরান। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়েছে ক্রমশ। ক্রিকেটপ্রেমীরা চাতক পাখির মতো চেয়ে থেকেছেন কোহলির দিকে। কিন্তু বার বার হতাশ হতে হয়েছে তাদের।

আজকের ম্যাচে রান পেয়েছেন অধিনায়ক রাহুলও। ৪১ বল খরচে ৬চার ও ২ ছক্কায় তিনি করেছেন ৬২ রান। কিন্তু সুবিধা করতে পারেননি দারুণ ফর্মে থাকা সূর্য কুমার যাদব। প্রথম বলে ছক্কা মারলেও পরের বলেই ফরিদ আহমেদের বলে বোল্ড হয়ে যান তিনি। আর তরুণ উইকেট কিপার ব্যাটার রিশভ পান্থ ১৬ বলে কুড়ি রানে অপারাজিত থাকেন।

আফগানিস্তানের একমাত্র ফরিদ আহমেদই ২টি উইকেট নিয়েছেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২ বছর ৯ মাস পর বিরাটের শতক, আফগানিস্তানের সামনে রানের পাহাড় ভারতের

আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২