ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অবশেষে জয়ে ফিরল এস্টন ভিলা

  • আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রানি এলিজাবেথের মৃত্যুর পর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে গত সপ্তাহের সকল ম্যাচ স্থগিত রাখার পর এই সপ্তাহে মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। যদিও চলতি সপ্তাহেও তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাকি সাত ম্যাচ মাঠে গড়াবে। গতকাল এস্টন ভিলা বনাম সাউথাম্পটন এবং নটিংহ্যাম ফরেষ্ট বনাম ফুলহ্যাম ম্যাচ দুটি মাঠে গড়ায়। নিজেদের মাঠে সাউথাম্পটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে স্টিভেন জেরার্ডের এস্টন ভিলা। ভিলার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জ্যাকব রামসে।

ভিলা পার্কে ম্যাচের ৪১তম মিনিটে এস্টন ভিলাকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার জ্যাকব রামসে। বা প্রান্ত থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনহোর ক্রস সাউথাম্পটনের গোলপোষ্ট লক্ষ্য করে হেড করেন ওয়াটকিন্স, ওই হেড সাউথাম্পটন গোলরক্ষকের হাত ছুয়ে দু’বার ক্রসবার স্পর্শ করে রামসের সামনে এসে পড়ে বল। ওই বল জোরাল শটে সাউথাম্পটন এর জালে জড়ান এই ইংলিশ মিডফিল্ডার। পরে এই গোলেই এস্টন ভিলার জয় নিশ্চিত হয়। এরপর ম্যাচে কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি ভিলা। ১-০ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্টিভেন জেরার্ডের শিষ্যরা। প্রিমিয়ার লিগে এটি এস্টন ভিলার দ্বিতীয় জয়। এই জয়ে ৭ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে উঠে এসেছে তারা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবশেষে জয়ে ফিরল এস্টন ভিলা

আপডেট সময় : ১১:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২