ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

চার নাম্বারে আফিফ কতোটা যৌক্তিক?

  • আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অন্যরকম এক অর্ধশতক ছুঁয়েছেন আফিফ হোসেন ধ্রুব। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের হিসেবে অর্ধশতক স্পর্শ করেছেন এই তরুণ অলরাউন্ডার। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হওয়া আফিফ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৫০টি। যেখানে ৪৫ ইনিংসে আফিফ করেছেন ৮২৬ রান। সর্বোচ্চ ৭৭ রান। এভারেজ ২১.৭৩ আর স্ট্রাইকরেট ১২১ ছুঁই ছুঁই।

এই ৪৫ ইনিংসের মধ্যে আফিফ চার নম্বর পজিশনে ব্যাটিং করেছেন ৭ বার, পাঁচ নম্বরে ব্যাট করেছেন ১২ বার। তবে আফিফ সবচেয়ে বেশি ব্যাট করেছেন ছয় নম্বরে, এই পজিশনে খেলেছেন ১৮ বার। সাতে খেলেছেন ৭ বার আর ১ বার খেলেছেন নম্বর পজিশনে। এবার এই পাঁচটি পজিশনে আফিফের ইনিংস পরিসংখ্যানগুলো একটু দেখা যাক-

ছয় নম্বরে সবচেয়ে বেশি ব্যাট করা আফিফ ১৮ ইনিংসে করেছেন ২৮০ রান। গড় ১৮.৬৭ এবং স্ট্রাইক রেট ৮৭.৭২। পাঁচ নাম্বারে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১২ ইনিংস। এই ১২ ইনিংসে করেছেন ২২৪ রান। গড় ২০.৩৬ এবং স্ট্রাইকরেট ১৩১.৪৮। এরপর চার এবং সাত নাম্বারে খেলেছে ৭টি করে ইনিংস। তার মাঝে ৭ নাম্বারের ইনিংসের রেকর্ড খুবই বাজে; ৭ ইনিংসে রান মাত্র ৩৭। গড় ৬.১৭ এবং স্ট্রাইক রেট মাত্র ৬১.৮৫।

বিপরীতে চার নাম্বার পজিশনে ৭ ইনিংসে আফিফ ৪৬.৬ গড়ে করেছেন ২৩৩ রান। আট নাম্বার মাত্র একবারই ব্যাট করেছেন আফিফ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ২০০ স্ট্রাইকরেটে ২৬ বলে করেছিলেন ৫২ রান। অর্থাৎ চার এবং পাঁচ নাম্বারে আফিফ ১৯ ইনিংসে করেছেন মোট ৪৫৭ রান। ক্যারিয়ারের অর্ধেকের বেশি রানই করেছেন এই দুই পজিশনে। বাকি তিনটি অর্থাৎ ছয়, সাত ও আটে ২৬ ইনিংসে করেছেন ৩৭৪ রান।

আফিফকে এতদিন ধরে ওপরের দিকে সুযোগ দেয়ার যে দাবি চলে আসছে ক্রিকেটপাড়ায়, সেটা কতটা যৌক্তিক সেটারই প্রমাণ আফিফ নিজেই রেখে যাচ্ছেন পরিসংখ্যানের পাতায়। পরিসংখ্যানই বলে দেয় লম্বা সময় ব্যাট করা আফিফ ও দলের জন্য কতোটা উপকারী। আর আফিফকে নিয়মিত এই সুযোগ দেয়া গেলে হয়তো কোনো একদিন বলা যাবে, আমাদের একজন আফিফ আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চার নাম্বারে আফিফ কতোটা যৌক্তিক?

আপডেট সময় : ১২:২০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২