ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কোয়ালিফায়ারে ব্যর্থ সাকিব, গায়ানার বড় হার

  • আপডেট সময় : ১০:১৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শেষ দুই ম্যাচে ব্যাটে বলে দারুণ পারফর্ম করে সাকিব গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে এনে দিয়েছিলেন কোয়ালিফায়ারের টিকিট।

ধারণা করা হচ্ছিল কোয়ালিফায়ারের ম্যাচেও ফর্মের ধারাবাহিতা রাখবেন সাকিব। কিন্তু ভক্তদের হতাশ করলেন। ব্যাটে ও বলে দুক্ষেত্রেই তেমন কিছু করে দেখাতে পারলেন না তিনি। বল হাতে একটি উইকেট নেওয়ার পর বড় লক্ষ্য তাড়ায় আউট হলেন মাত্র ১ রান করে।

মঙ্গলবার সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সাকিবের গায়ানাকে ৮৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বারবাডোজ রয়্যালস। কর্নওয়াল ও আজম খানের বিধ্বংসী ইনিংসে দলটি ১৯৫ রানের সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে স্রেফ ১০৮ রানেই থেমে যায় সাকিবের দল।
এই ম্যাচে হারলেও এখনো ফাইনালে ওঠার সুযোগ থাকছে গায়নার। পরবর্তী ম্যাচ জিতলেই ফাইনালের মঞ্চে পৌঁছাবে সাকিবের দল।

দলের হয়ে ৩ ওভারে ২২ রান খরচায় রাকিম কর্নওয়ালের উইকেট নেন সাকিব। ব্যাট হাতে তিনি মাত্র ২ বল খেলে করেন ১ রান। আগের দুই ম্যাচে যদিও বাংলাদেশি এই অধিনায়ক ছিলেন দুর্দান্ত। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তিনি ২৫ বলে ৩৫ রানের ক্যামিওর পর বল হাতে নেন ৩ উইকেট। পরের ম্যাচে বারবাডোজের বিপক্ষে ২.৩ ওভারে ১২ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

এলিমিনেটরে জ্যামাইকা তালাওয়াহস ও সেন্ট লুসিয়া কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে ফাইনালে উঠার সুযোগ রয়েছে তাদের। সে ম্যাচে সাকিব ফের জ্বলে উঠবেন সেই প্রত্যাশা আর অপেক্ষায় প্রহর গুণবে বিশ্বসেরা অলরাউন্ডারের ভক্তরা।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোয়ালিফায়ারে ব্যর্থ সাকিব, গায়ানার বড় হার

আপডেট সময় : ১০:১৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২