ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

পর্তুগালকে কাঁদিয়ে ফাইনালসে স্পেন

  • আপডেট সময় : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আক্রমণ-পাল্টা আক্রমণের পরও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত দুদলের স্কোরকার্ড ছিল গোল শূন্য। কিন্তু শেষ দিকে এসে যেন বাজিমাত করে ফেলল স্পেন। শেষ দিকে আলভারো মোরাতার একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে নেশন্স লিগের ফাইনালসে উফল স্প্যানিশরা।

এদিন পর্তুগালের প্রয়োজন ছিল ড্র। কিন্তু সেটিও করে দেখাতে পারেনি দলটি। তবে উল্টোটা করে দেখিয়েছে স্পেন। ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তবে সুযোগ পেলেই আক্রমণ করতে বসে তারা। এদিকে একের পর এক আক্রমণের পরও পর্তুগিজদের রক্ষণভাগ কাটিয়ে যেতে বেশ কষ্ট পেতে হয়েছে স্পেনের। বিরতির পর খেলতে নেমে ৪৭তম মিনিটে দারুণ সুযোগ পায় পর্তুগাল। জোটার সঙ্গে বল দেওয়া নেওয়া করে শট নেন রোনালদো। কিন্তু তার জোরালো শট ঠেকিয়ে দেন স্পেনের গোলরক্ষক সিমন। ৭০তম মিনিটে আবারও সুযোগ পায় পর্তুগিজরা। এবার লুইস দিয়াসের শটও ঠেকিয়ে দেন সিমন। দুই মিনিট পর রোনালদোকে বক্সে পাস দেন জোটা। দারুণ পাস পেয়েও বলে পা লাগাতে ব্যর্থ হন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

৮৮তম মিনিটে পর্তুগিজদের রক্ষণদেয়াল ভাঙতে সক্ষম হয় স্পেন। উইলিয়ামস থেকে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন আলভারো মোরাতা। দুই মিনিট পর সমতায় ফিরতে পারত পর্তুগাল। কিন্তু রোনালদোর শট এবারও ঠেকান সিমন। পরবর্তীতে আর কোনো গোল না হলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ফের্নান্দো সান্তোসের শিষ্যদের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পর্তুগালকে কাঁদিয়ে ফাইনালসে স্পেন

আপডেট সময় : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২